জৈন্তাপুর ইউনিয়নে নৌকার সমর্থনে পথসভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

জৈন্তাপুর ইউনিয়নে নৌকার সমর্থনে পথসভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০২:৩৩:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুর ইউনিয়নে নৌকার সমর্থনে পথসভা অনুষ্ঠিত


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট - ৪ আসনের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলার হাওড় বেষ্টিত এলাকা হিসেবে পরিচিত ৩ নং ওয়ার্ডে ডুলটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজগর আলির সভাপতিত্বে ও বর্তমান ইউপি সদস্য আব্দুল কাদিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইমরান আহমদ একজন স্বচ্ছ,পরিচ্ছন্ন, সাদা মনের মানুষ হিসেবে পরিচিত এক ব্যাক্তির নাম।

সিলেট জেলার সর্বাধিকবার মহান জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদের বাড়ী এই ইউনিয়নে। সেই হিসেবে ২ নং জৈন্তাপুর ইউনিয়নের মানুষ তাকে নিয়ে আমরা গর্বিত।

তিনি বলেন, ডুলটিরপাড়, চাতলারপাড়, বাওনহাওড়পর মত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। ইমরান আহমদের মাধ্যমে বহুল প্রতিক্ষিত ডুলটিরপাড় ব্রীজের কাজ বর্তমানে চলমান রয়েছে। এই ব্রীজ নির্মাণের ফলে এই অঞ্চলের জনগনের জীবনমানে আসবে পরিবর্তন।  তাই আগামী ৭ ই জানুয়ারি দলমত নির্বিশেষে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সেলিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি সদস্য বদরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফারুখ আহমদ সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক