ওসমানী নগরের নিজ বুরুঙা ইউনিয়নের কামার গাঁও গ্রামে সালামত ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসায় ১০জন এতিম শিশুসহ অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার কামার গাঁও (বেলাল নগর) আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসা চত্বরে শনিবার সকালে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আলহাজ্ব মোদাব্বির হোসেন,এডভোকেট মুর্শেদ আহমদ চৌধুরী ,আব্দুল বাছিত,গোলাম জিলানী, সিলেট জজ কোর্টের আইনজীবী ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক এডভোকেট মোঃ মোজাক্কির হোসেন, মানবাধিকার কর্মী হাজি মাসুক মিয়া, শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল ওয়াহিদ, মাওঃহাফিজ আব্দুল হাকিম, মাওলানা আব্দুলাহ আল- মামুন, এ,আর. কাওছার, শিক্ষিকা মোছাঃশারমিনা আক্তার, তামান্না আক্তার লিমা, প্রমুখ।
জৈন্তাবার্তা/এমকে




