শফি চৌধুরীর ‘ভোট ব্যাংক’ এবার দুলালের দখলে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শফি চৌধুরীর ‘ভোট ব্যাংক’ এবার দুলালের দখলে

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০৪:৪৪:৫৪ পূর্বাহ্ন

শফি চৌধুরীর ‘ভোট ব্যাংক’ এবার দুলালের দখলে

সিলেট-৩ আসনের সাবেক এমপি শফি চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী ডা. দুলাল।


১১ মার্চ ২০২১ সালে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর পর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। শূন্য ঘোষিত আসনে (উপনির্বাচন) নৌকার প্রার্থী হতে দৌড়ঝাঁপ করেছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। কিন্তু লবিং শক্ত না থাকার ফলে সিলেট-৩ আসনে নৌকা প্রার্থী হন হাবিবুর রহমান হাবিব। পরে ৪ সেপ্টেম্বর নৌকা প্রতীকে ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। এবারো তার ব্যাতিক্রম গঠেনি। দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য শুরু থেকে নৌকার প্রার্থী হতে কাজ করেছিলেন, কিন্তু আশানুরুপ ফল পাননি। দ্বিতীয় বারের মত নৌকার প্রার্থী হন বর্তমান সাংসদ হাবিবুর রহমান হাবিব। তবে আশার বাণী হলো প্রধানমন্ত্রীর নির্দেশে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


দলীয় মনোনয়ন না পাওয়ায় ডা. এহতেশামুল হক দুলাল শুরুতেই ধাক্কা খেয়েছেন। এক শতাংশ ভোটারের সমর্থনে অসামঞ্জস্যতা কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশনর ভবনে রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানিতে নিজের প্রার্থিতা ফিরে পান। তবে দুলালের অভিযোগ ছিলো স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের যোগসাজশে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এক শতাংশ ভোটারের সমর্থনে অসামঞ্জস্যতা ছিল অজুহাত মাত্র। 

প্রতীক পেয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ডা. দুলাল। সিলেট ৩ আসনের ওলি-গলি, পাড়া-মহল্লায় জনসভা, পথসভা চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্ছুগঞ্জের সর্ব সাধারণদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 

এবারের যেহেতু তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। সেহেতু তিনি তার দল আওয়ামী লীগের সরাসরি কোন সমর্থন পাচ্ছেন না। তবে পেয়েছেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরীর। ডা. দুলালের নির্বাচনী কার্যালয় উদ্বোধনে শফি চৌধুরী  উপস্থিত থেকে ভোট চেয়েছেন ‘ট্রাক’ প্রতীকে। সাবেক সংসদ সদস্য হওয়ায় সিলেট-৩ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা শফি আহমেদ চৌধুরীর `ভোট ব্যাংক’ অনেক শক্তিশালী। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দাউদপুরে ডা. দুলালের নির্বাচনী কার্যলয় উদ্বোধনকাল শফি চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, দলমত নির্বিশেষে জাতীয় পার্টি করোক্কা (করেন) আওয়ামী লীগ করোক্কা (করেন) মানুষ হিসাবে দেশের উন্নয়নের স্বার্থে আমরা তাকে (দুলাল) জয়যুক্ত করে দেখিয়ে দিতাম। আমি তার (দুলাল) দায়িত্ব নিলাম ইন শা আল্লাহ। 

এদিকে শফি চৌধুরী ডা. দুলালকে সমর্থন দেওয়ায় চারিদিকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ ধারণা করছেন শফি চৌধুরী সমর্থন স্বতন্ত্র প্রার্থী দুলালের জন্য অনেক বড় পাওয়া। এই সময়ে এই সমর্থন নির্বাচনের ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে। কৌশলে হোক বা ভালোবাসায় সিলেট-৩ আসনের শফি চৌধুরী `ভোট ব্যাংক’ এবার দুলালের দখলে। 

শুধু শফি চৌধুরী না খোদ দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্ভুক্ত মোগলাবাজার স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম শাইস্তাও প্রকাশ্যে ডা. দুলালের পক্ষে কাজ করছেন।  এতে করে দক্ষিণ সুরমায় দুলাল অনেকটা শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। 

সাবেক সংসদ শফি চৌধুরীর বিপক্ষে কথা না রক্ষা করা অভিযোগ উঠেছে। প্রতিশ্রুতি দিয়েছিলেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পাশে থাকবেন। কিন্তু পরিতস্থিতি বিবেচনায় তিনি দুলালের পক্ষে কাজ করে যাচ্ছেন। 

এ বিষয়ে শফি আহমেদ চৌধুরী গণমাধ্যমে বলেন, বর্তমান সাংসদ হাবিবুর রহমান হাবিব মোগলাবাজার ও দাউদপুর আমার এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেননি। আপনারা সবাই সজাগ থাকবেন, কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে। হাবিবুর রহমান কিভাবে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন তা আমরা জানি। আপনারা স্বতন্ত্র প্রার্থী ডা. দুলালকে ভোট দেবেন। তিনি আপনাদের জন্য কাজ করবেন।

ডা. এহতেশামুল হক দুলাল পারিবারিকভাবেই আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১৭ সাল থেকে এই অবধি। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত এই পদে অধিষ্ঠিত আছেন। তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট, বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন ও হার্ট ফাউন্ডেশন সিলেটের সদস্য। এছাড়া তিনি যেসব পদে দায়িত্ব পালন করেছেন তার অংশবিশেষ এখানে তুলে ধরছি। তিনি মহাসচিব বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ২০১৭ থেকে অদ্যাবধি দায়িত্বে অধিষ্ঠিত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য, সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির (২০০৫ থেকে অদ্যাবধি), প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসক (প্রকৃচি) কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব, এছাড়া তিনি দায়িত্ব পালন করছেন সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেটের সভাপতি হিসেবে, তিনি বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশন ফর রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সদস্য, তাছাড়া তিনি হার্ট ফাউন্ডেশন সিলেট এর কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছেন। তিনি সাবেক সহ-সভাপতি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ২০২১ -২০১৬, সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, সিলেট শাখা, (২ বার), সভাপতি স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সিলেট শাখা, (ডিসেম্বর ১৯৯৯ -২০১৯), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সিলেট শাখা (১৯৯৩-১৯৯৮), বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সিলেট শাখা। এছাড়া তিনি কার্যকরী পরিষদ সদস্য বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সিলেট শাখা (২বার), আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা (১৯৮১), সদস্য এমসি কলেজ ছাত্র সংসদ, সিলেট, ১৯৭৫ইং। ছাত্রজীবন থেকে রাজনৈতিক সংগঠনের সাথে করে তাঁর সাংগঠনিক দক্ষতা অর্জনের পাশাপাশি সংগঠন পরিচালনায়ও তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। কর্ম জীবনে এসে তিনি সুনামের সাথে চিকিৎসাসেবা প্রদান করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৭৫ পরবর্তী স্বৈরাচারবিরোধী (১৯৯৬) এর ভোট ও ভাতের অধিকারের আন্দোলন, ২০০১ পরবর্তী আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭৮ সালে সিলেট মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক দায়েরকৃত রাজনৈতিক মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়। এরশাদের গণবিরোধী স্বাস্থ্যনীতি বাতিল আন্দোলন ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদকালে মার্চ ২৯৯১-১৯৯৬ এবং অক্টোবর ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি সরকারি চাকরিতে নিগৃহীত ছিলেন। এক প্রশ্নের জবাবে দুলাল বলেন, আমার বেড়ে ওঠা একটি রাজনৈতিক পরিবার থেকে। আমার জৈষ্ঠ ভ্রাতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক চৌধুরী (বীর প্রতীক)। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত হয়ে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে (১৯৭৯-৮২) ২২৮, সিলেট -৬ (বালাগঞ্জে-ফেঞ্চুগঞ্জ) তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে (১৯৮৬-৮৭) ২২৯, সিলেট-২ (বিশ্বনাথ-সিলেট কোতোয়ালি থানার অংশ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক