গোয়াইনঘাটে ৫ জুয়াড়ি গ্রেফতার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ৫ জুয়াড়ি গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০৪:৫৭:২৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ৫ জুয়াড়ি গ্রেফতার

গ্রেফতারকৃত পাঁচ জুয়াড়ি।


সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে জুয়াখেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়ীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার জাফলংয়ের বাবুলের জুম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবীর ও এএসআই সাদ্দাম হোসেন উপজেলার জাফলংয়ের বাবুলের জুম এলাকায় অভিযান পরিচালনা করে সুলেমান মিয়া চেয়ারম্যানের চায়ের দোকান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে জুয়া মামলায় আটক করে।

আটককৃত জুয়াড়িরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রমজান মিয়ার ছেলে শাহিনুর মিয়া, একই উপজেলার মৃত নুরুল হকের ছেলে হেলু মিয়া, মৃত আব্দুল মালিকের ছেলে জিয়াউল হক, মৃত নুর হোসেনের ছেলে আবু তাহের ও গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের রহম আলীর ছেলে শাহজাহান মিয়া।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে আটকের কথা স্বীকার করে বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের আভিযানিক দল এসব অপরাধীকে জাফলং থেকে গ্রেফতারে সক্ষম হয়।

আটককৃতদের বিরুদ্ধে জোয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক