সিলেটে লিফলেট বিতরণকালে এমদাদ-মুমিন গ্রেপ্তার।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
দলের নেতাকর্মীরা দাবী করছেনে শনিবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে তাদের গ্রেপ্তার হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
জৈন্তাবার্তা/জেএ




