গোলাপগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ মানুষ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ মানুষ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০৭:০৪:০১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ মানুষ

গোলাপগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ মানুষ।


গোলাপগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ । না পারছেন বানর তাড়িয়ে দিতে, না পারছেন বানরের আক্রমণ থেকে কৃষি ক্ষেত ও নিজেদের রক্ষা করতে। 

খাদ্য সংকটের কারণে বানরের দল কৃষকের ফল, মূল, সবজি ক্ষেতের ধান খেয়ে থাকে। বোরো আমন দু’মৌসূমেই ধানক্ষেতে বানরের আক্রমন ঘটে থাকে। খাবার দিলেও সন্দেহ বশত বানরের দল মানুষের দেয়া খাবার খায়না। 

এই উপদ্রব থেকে কীভাবে রক্ষা পাবেন তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। শিশু-তরুণ-যুবক ও বয়স্করা আতংকে থাকেন সর্বক্ষন। বিশেষ করে কৃষিক্ষেতে ক্ষতি করছে বানর। হঠাৎ দলবদ্ধ হয়ে খাবারের জন্য ছোটে বানর। বাসা-বাড়ির বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করছে।

গ্রামাঞ্চলের বাড়ির আঙ্গিনা ফলানো ফসল গুলো ক্ষতি করছে বানর, লাউ, কুমড়া, শিম ও ঋিঙা সহ সব ধরনের ফসল খেয়ে ফেলছে বানরগুলো।

গোলাপগঞ্জ ইউনিয়ের বাসিন্দা কৃষক ফরিদ মিয়া জানান, আগে কিছু বানর দেখা যেত তেমন উৎপাত করতো না। কিন্তু এখন তিন চার টা বানর একাসাথে এসে ফসল গুলো খেয়ে ফেলছে এবং সবজি বাগান গুলো নষ্ট করছে।

তিনি বলেন, আগে বানরের খাবারের অভাব ছিলনা, কিন্তু এখন খাবারের সন্ধানে তার প্রকাশ্যে ঘুরে বেড়ায়। দলবদ্ধভাবে আক্রমণও করছে। কেউ বাজার থেকে কিছু নিয়ে যাচ্ছেন, পথে আক্রমণ করে বসে। রাস্তা পারাপার হয় কোনো দিকে ভ্রূক্ষেপ না করে। নারী-শিশুরা তটস্থ ওদের ভয়ে।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, ঢাকাদক্ষিন ইউনিয়ন, আমুড়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় আছে বানরের অবাধ বিচরণ। এক্সময় বানরের সংখ্যা বেশি থাকলেও বাসাবাড়িতে আক্রমণের ঘটনা ঘটতো না। কিন্তু সাম্প্রতিক সময়ে বন জঙ্গলে খাবারের উৎস কমে যাওয়ায় বানরেরা হানা দিচ্ছে পার্শ্ববর্তী বাসা বাড়িতে। বানরেরা হানা দিয়ে শাকসবজি, ফলমূল, হাড়ি-পাতিল, মুরগির বাচ্ছা, বিড়াল ছানা ছিনিয়ের পাশাপাশি আক্রমণ করছে নারী ও শিশুদের উপর।

বানরের উতপাৎ থেকে রক্ষা পেতে গোলাপগঞ্জ উপজেলা কর্তৃপক্ষ ও স্থানীয় বনবিভাগের পাশাপাশি সকলকে সোচ্চার ও সহযোগিতার আহ্বান জানান এলাকাবাসী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক