সিলেট-২ জাপা প্রার্থীর প্রত্যাশা বিএনপি সমর্থকদের ভোট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সিলেট-২ জাপা প্রার্থীর প্রত্যাশা বিএনপি সমর্থকদের ভোট

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০৮:১৩:০৩ পূর্বাহ্ন

সিলেট-২ জাপা প্রার্থীর প্রত্যাশা বিএনপি সমর্থকদের ভোট

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইয়াহইয়া চৌধুরী।


সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি সমর্থকদের ভোট পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী। শনিবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ইয়াহইয়া বলেন, বিএনপি নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত। কিন্তু আমি এমপি থাকাবস্থায় তারা নিরাপদে ছিল। বর্তমান এমপি মোকাব্বির খাঁনের কাছে তারা নিরাপদ আছে। তাই বিএনপির কর্মী সমর্থকরা অল্টারনেটিভ হিসেবে আমাকে ভোট দিতে পারে বলে বিশ্বাস রয়েছে। 

তিনি বলেন,২০১৮ সালে জাতীয় পার্টি মহাজোটে ছিল। কিন্তু সারাদেশে মহাজোট থাকলেও সিলেট-২ আসনে মহাজোট হয়নি।

২০১৪ সালে মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর এলাকার শিক্ষা, স্বাস্থ্য, নদী ভাঙ্গনরোধ ও যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন করেছি। জনকল্যাণকর নিজের  পরিকল্পিত অনেক প্রকল্প বাস্তবায়ন হয়নি। জনকল্যাণমুখী সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে তাকে ভোট দিয়ে জয়ী করার অনুরোধ জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক