‘আলেম-উলামার ইজ্জত রক্ষা করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

‘আলেম-উলামার ইজ্জত রক্ষা করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০৯:৫৫:৪২ পূর্বাহ্ন

‘আলেম-উলামার ইজ্জত রক্ষা করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জকিগঞ্জে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী’র গণসংযোগ।


সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী জকিগঞ্জ  উপজেলার কালিগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন।

২৩ ডিসেম্বর, শনিবার সন্ধ্যার পর তিনি কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে গণসংযোগ করেন।


মাওলানা হুছামুদ্দীন চৌধুরী’র গণসংযোগকালে কালিগঞ্জ বাজার লোকে লোকারণ্য হয়ে উঠে। কেটলি মার্কার স্লোগান দিতে থাকেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর কর্মী সমর্থকরা।

কেটলি মার্কার প্রতিনিধি মাওলানা হুছামুদ্দীন তার বক্তব্যে বলেন, ‘‘দেশ ও জাতির কল্যাণ ও ন্যায় ইনসাফের পক্ষে কথা বলার জন্য প্রার্থী হয়েছি। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার সেবক হিসাবে জকিগঞ্জ-কানাইঘাটে আলেম উলামার ইজ্জত রক্ষা করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।


গণসংযোগকালে উপস্থিত ছিলেন - মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী, মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা ফুলতলী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শতস্ফুর্ত উপস্থিতি ভোটের মাঠে ব্যপক সাড়া পড়েছে বলে ধারণা করছেন সাধারণ ভোটারগণ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক