গোয়াইনঘাটে সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ কতৃক গুণীজন সংবর্ধনা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ কতৃক গুণীজন সংবর্ধনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ১০:৪৯:০৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ কতৃক গুণীজন সংবর্ধনা

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলা সন্ধানী ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক গুণীজন সম্মাননা ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় 'সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ' ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোগে স্থানীয় পাঁচ মৌজা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।

পরিষদের সভাপতি সাদিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ হোসেন শাকিল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মো. আছলম, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসাব্বির আলী, মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জওয়াদুর রহমান, বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষক সিরাজ উদ্দিন, শিক্ষক নুরুল হুদা, মোঃ তাজ উদ্দিন, সিরাজুল ইসলাম, মো: আব্দুল্লাহ, মোঃ রইছ উদ্দিন, জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফখরুল ইসলাম, মোঃ জমির উদ্দিন, মোঃ আব্দুর রহমান, মিছবাহ উদ্দিন, সাংবাদিক হেলাল আহমেদ বাদশা, শাকিল আহম প্রমূখ।

অনুষ্ঠানে ২৫ জন গুণীজন ও এসএসসি উত্তীর্ণ ৫০ জন  সহ মোট ৭৫ জনকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. রুহুল আমীন সাদিক, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আল-আমীন।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক