যেকোন নির্বাচনই সহজ না: পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

যেকোন নির্বাচনই সহজ না: পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ১২:০৭:০৭ অপরাহ্ন

যেকোন নির্বাচনই সহজ না: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


সিলেট -১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যেকোন নির্বাচনই সহজ না। আর  নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার অবকাশ নেই। তবে আমাদের  প্রচেষ্টার কোন ঘাটতি নেই। আমরা গণতন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীরা কাজ করছে জানিয়ে তিনি বলেন, এখন সবখানে নির্বাচনি জোয়ার উঠেছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে। সিলেটের অধিকাংশ আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় আমরা দেখতে চাই।’

শনিবার (২৩ ডিসেম্বর) সিলেট নগরীতে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিলেট -১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন সুবাহনিঘাট- মেন্দিবাগ এলাকায় সকালে লিফলেট  বিতরণের  মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেন।

তিনি বলেন,‘জননেত্রী  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা এগিয়ে চলছে। বাংলাদেশের অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে নারীরা বিশেষ অবদান রেখে চলছে। নারীবান্ধব আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে মহিলা আওয়ামী লীগকে গুরুদায়িত্ব নিতে হবে।’

তিনি আরো বলেন, ঐতিহ্যগতভাবে  বাংলাদেশের মহিলারা স্বত:স্ফুর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে ভোট দেয় । তাই তাদের  ভোটাধিকার নিশ্চিত করার জন্য  কাজ করতে হবে। একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসাথে কাজ করতে হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক