সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সৈয়দ হেলাল আহমদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সৈয়দ হেলাল আহমদ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ১২:৪০:৩৬ অপরাহ্ন

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সৈয়দ হেলাল আহমদ

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশাকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন 'সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়। 

সংগঠনের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ হোসেন শাকিলের সঞ্চালনায় স্থানীয় পাঁচমৌজা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মোঃ আছলাম, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, ডৌবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এম. নিজাম উদ্দীন, হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসাব্বির আলী, মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জওয়াদুর রহমান প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক