জৈন্তাপুরে কৃষক পর্যায়ে বোরো ফসল উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কৃষক পর্যায়ে বোরো ফসল উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৪:৩৩:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কৃষক পর্যায়ে বোরো ফসল উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে কৃষক পর্যায়ে বোরো ফসল উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।


জৈন্তাপুর উপজেলায় পতিত জমিতে  আবাদের আওতায় আনার জন্য কৃষক পর্যায়ে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৪শে ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলার চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত পূর্ব ভিত্রিখেল গ্রামের কৃষকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 


সভায় চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত এক ফসলি জমিগুলোতে চলতি বোরো মৌসুমে চাষের আওতায় আনা এবং এক ফসলি জমিকে তিন ফসলে জমি চাষযোগ্য করা বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে।  এরই ধারাবাহিকতায় চলতি ২০২৩/২৪ বোরো মৌসুমে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনা কর্মসূচির আওতায় কমিউনিটি বোরো বীজতলা তৈরী করে দেয়া হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার,বীজ সরবরাহ সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা কর্তৃক সার্বক্ষণিক তদারকির মাধ্যমে বীজতলা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এ মৌসুমে   ব্রি ধান ৮৯/ব্রীধান ৯২/ হাইব্রিড - SL-8H/ ও শংকর -৩ জাতে বীজতলা তৈরী করে দেয়া হয়েছে। 

উদ্বুদ্ধকরণ আলোচনা সভায় ৩ নং চারিকাঠা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিমের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক দেবল সরকার।

উদ্বুদ্ধকরণ আলোচনা সভায়  বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি সম্প্রসারণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। দেশের একখন্ড জমিও যাতে পতিত না থাকে,বরং কৃষির আওতায় আনা হয় সেদিকে নজর রেখে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায় পতিত জমি সমুহে বিশেষ করে এক ফসল উৎপাদন করে বছরের অন্যসময়ে অনাবাদি পড়ে থাকতো সেগুলোকে বোরো ফসল সহ শুকনো মৌসুমে সেচের ব্যবস্হা করে ধান চাষের উপযোগী করা হচ্ছে। বর্তমানে চারিকাঠা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের ২৫০ বিঘা জমিতে সেচের ব্যাবস্হা করে বোরো চাষ করা হচ্ছে। চলতি মৌসুমে সুফল আসলে চাষের পরিধি আরো বৃদ্ধি করা হবে বলে আলোচনা সভায় বক্তারা বলেন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, চারিকাঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, স্হানীয় ইউ পি সদস্য মনির আহমেদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা অরুনাংশ দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা সমর মোহন ধর, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো ইশতিয়াক আহমেদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো সালেহ আহমেদ, উপজেলা কৃষি কার্যালয়ের এসএম রেজাউল করিম, স্হানীয় কৃষক মো নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মো আব্দুর রশিদ, মো ওয়াজিদ আলি সহ বোরো ফসল আবাদকারী কৃষক ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক