কোম্পানীগঞ্জে প্রবাসী সংগঠনের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে প্রবাসী সংগঠনের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৫:৪১:১৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে প্রবাসী সংগঠনের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

কোম্পানীগঞ্জে প্রবাসী সংগঠনের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন।


কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী বহুমুখী সমবায় সমিতির আয়োজনে

২০২৪ ইংরেজি সনের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার উত্তর রাজনগর নুরে মদিনা মাদ্রাসা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবু জাফর দোলনের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি এহসান উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, প্রাক্তন মেম্বার  এখলাছুর রহমান, অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী দবির ওয়াহিদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিয়া, নুরে মদিনা মাদ্রাসার নির্বাহী পরিচালক সাদিকুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রুহুল আমীন সিরাজী, নিজাম উদ্দিন, রফিক আহমদ, আব্দুর রাজ্জাক, আমির আলী, মাহফুজ আহমদ হালকার প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক