নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না: মোমেন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না: মোমেন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৫:৫৪:৫৬ পূর্বাহ্ন

নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না: মোমেন

জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে ড. এ কে আব্দুল মোমেন।


সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা ভোটে বিশ্বাস করে না তারাই নির্বাচন বানচালে ব্যস্ত। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। সন্ত্রাসীদের প্রমোট করলে বিদেশীদেরও বারোটা বাজে। তাই তারাও চুপ থেকেছে।

রোববার সকালে নগরীর জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, আপনার সরকারকে অপছন্দ হলে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবেন। কিন্তু জ্বালাও-পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না এবং জনগণও মেনে নিবে না।

গত বৃহস্পতিবার থেকে নিজ নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন আব্দুল মোমেন। প্রচারণায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরো চার প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন ইসলামী ঐক্য জোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ছয় লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার তিন লাখ তিন হাজার ১৮১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে সাতজন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক