৭ই জানুয়ারী ভোট উৎসব করবে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ।
আগামী ৭ই জানুয়ারি জৈন্তাপুর উপজেলায় ভোট উৎসব করার ঘোষনা দিয়েছে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (২৪শে ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকায় নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পূর্ববাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ এ ঘোষণা দেন।
নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি।
পথসভায় বক্তারা বলেন,একটি স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল হরতাল অবরোধে ব্যর্থ হয়ে এখন অসহযোগ আন্দোলনের নামে কুৎসা রটাতে ব্যস্ত। তারা বিভিন্ন এলাকায় ভোট বিরোধী লিফলেট বিতরণ সহ অপপ্রচার করে আসছে।
বক্তারা আরো বলেন, এই দেশের স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বিশ্বের দরবারে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশের রুপান্তরিত হয়েছে। এসব দেখে কুচক্রী মহলে নানান ষড়যন্ত্রে লিপ্ত।
তারা বলেন, কোন অপ্রচারে জনগন বিভ্রান্ত হবে না বরং আগামী ৭ই জানুয়ারি জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগ ভোট উৎসব করবে। যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে উপজেলার সকল ভোটারদের থাকবে সক্রিয় অংশগ্রহণ। সেই সাথে নৌকার প্রার্থী হিসেবে ইমরান আহমদকে দলমত নির্বিশেষে ভোটের মাধ্যমে বিজয়ী করে সপ্তমবারের মত মহান জাতীয় সংসদে পাঠানোর অঙ্গিকার ব্যাক্ত করেন তারা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন শাহীন, যুবলীগ নেতা মাসুদ আহমেদ, সুমন আহমেদ, আনোয়ার হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা আমিন আহমেদ, রুবেল শরীফ সহ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




