সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৭:৩৪:১৬ পূর্বাহ্ন

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।


পৌষের শীতের সকালে সিলেটের অনেক জায়গায় এক পশলা বৃষ্টি হয়েছে। ক্ষণস্থায়ী এই বৃষ্টিতে জনজীবনে তেমন প্রভাব পড়েনি। বৃষ্টির পর পরই সিলেটের আকাশে দেখা মিলেছে রোদের।

এর আগে, রোববার সকালে সিলেট বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিলো আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রোববার সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সোমবার দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে নদী অববাহিকায় মধ্যরাত থেকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে রাতের তাপমাত্রা কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সিলেটে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন জানান, সিলেটে বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক