সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নৌকার বিকল্প নেই: ড. নাসরীন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নৌকার বিকল্প নেই: ড. নাসরীন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০১:৩৭:৩৬ পূর্বাহ্ন

সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নৌকার বিকল্প নেই: ড. নাসরীন


সিলেট -০৪ আসনের নৌকার মাঝি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সহ ধর্মিনী ডক্টর নাসরীন আহমদ বলেছেন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নৌকা মার্কার বিকল্প নেই ৷

আজ সোমবার সকাল ১১ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন ৷

এসময় তিনি আরও বলেন আওয়ামিলীগ জন্মলগ্ন থেকেই এদেশের গরীব দুংখী মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছে ৷তারই ধারাবাহিকতায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এদেশের গরীব অসহায় মানুষের জন্য বিভিন্ন প্রকার ভাতা চালু করেছেন,গৃহহীনদের ঘর তৈরি করে দিয়েছেন ৷আগামীতে যদি আবার ও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে প্রধান মন্ত্রী হওয়ার সুযোগ করে দেন তবে শহরের মানুষ যেসকল সুবিধা ভোগ করছে আপনারা গ্রামে বসেই সেই সুবিধা যাতে ভোগ করতে পারেন শেখ হাসিনা তার ব্যাবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ৷তিনি নৌকার প্রার্থী ইমরান আহমদ কে ৬বার এই আসন থেকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী ৭জানুয়ারী আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে ইমরান আহমদকে নির্বাচিত করে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দেয়ার জন্য আহ্বান জানান ৷

ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহীদুল্লার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহ ঊদ্দিনের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আছলম,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস ৷উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল ,উপজেলা যুবলীগের সদস্য সালেহ আহমদ , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ৷

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক