আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষ এখন ভোট উৎসব করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু একটি কুচক্রী মহল নানা ধরণের অপ্রচার করে ভোটে যেতে এবং ভোট দানে নিরুৎসাহিত করছে। সাধারণ মানুষ এই অপ্রচারের বিরুদ্ধে জবাব দিবে আগামী ৭ই জানুয়ারি। কথা গুলো বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি।
সোমবার ( ২৫ ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে লামা মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
স্হানীয় ইউপি সদস্য জুবায়ের আহমদ কালার সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আমিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, ভোট নিয়ে অপপ্রচার বাঙালি মেনে নিবে না। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নকে স্বাগত জানিয়ে মানুষ পুনরায় নৌকার বিজয়ের জন্য কাজ করে যাচ্ছে। কুচক্রী মহলকে সাধারণ মানুষ এখন আর পাত্তা দেয় না তার জলন্ত উদাহরণ হরতাল অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ স্বাভাবিক জীবনযাপন করেছে।
তিনি বলেন আগামী ৭ই জানুয়ারি প্রতিটি পুরুষ মানুষ যারা পরিবারের কর্তা তারা একা ভোটকেন্দ্রে না গিয়ে বরং পরিবারের সকলকে সঙ্গে নিয়ে একত্রে ভোটকেন্দ্রে যাবার অনুরোধ জানান। তিনি বলেন কেউ যদি পথিমধ্যে বাঁধাগ্রস্ত কিংবা অপ্রচার চালাতে চায় তাৎক্ষণিক ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার কথা জানানো হয়।
এর আগে সোমবার প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সকাল ১০ ঘটিকায় আসামপাড়া গ্রামে ও বেলা ১২ ঘটিকায় মুক্তাপুর এলাকায় সাধারণ পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতিতে উঠান বৈঠকে অংশগ্রহন করেন।
এ সময় পৃথক পৃথক পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, এম এ রাজ্জাক রাজা, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপ প্রচার সম্পাদক আব্দুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, ত্রাণ বিষয়ক সম্পাদক জালাল মেম্বার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, শাহীনুর রহমান, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/এমকে




