ইমদাদ চৌধুরীকে গ্রেফতারে সিলেট মহানগর জামায়াতের নিন্দা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ইমদাদ চৌধুরীকে গ্রেফতারে সিলেট মহানগর জামায়াতের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০৫:০৭:৪২ পূর্বাহ্ন

ইমদাদ চৌধুরীকে গ্রেফতারে সিলেট মহানগর জামায়াতের নিন্দা

প্রতিকী ছবি


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। একই সাথে ইমদাদ চৌধুরীসহ ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সিলেট মহানগরী থেকে আটক জামায়াত নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে নস্যাৎ করতে সারাদেশের ন্যয় সিলেটেও গণগ্রেফতার চালানো হচ্ছে। গত শনিবার নগরী থেকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সিলেট মহানগরী থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৫-২০ জন নেতাকর্মীকে আটক করে গায়েবী মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রতিদিনই নেতাকর্মীদের বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হয়রানী করা হচ্ছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবেনা। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কারান্তরীণ জাতীয় নেতৃবৃন্দ, আলেম-উলামাসহ কারাগারে আটক সিলেট মহানগর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক