৭ এপিবিএনর হাতে সিলেটের চোর চক্রের ৪ সদস্য আটক।
সিলেটের ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযানে দুই চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ জন সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামের তত্বাবধানে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক পরিদর্শক (নিঃ) এস এম আল মামুন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পশ্চিম সুবিদবাজারের সোনার বাংলা কমিউনিটি সেন্টার এর সামনে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরাই চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে কালো রংয়ের ১৫০ সিসি পালসার এবং সাদা-কালো রংয়ের ১৬০ সিসি অ্যাপাচি আরটিআর মোট ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, দক্ষিণ সুরমা থানার লাউয়াই গ্রামের মোঃ জালালুল ইসলামের ছেলে অলীম উদ্দিন (২৫), কোতোয়ালী থানার বাসা নং-৫০ মিতালী আবাসিক এলকা রায়নগর রাজবাড়ী সিরাজ উদ্দিন কমর উদ্দিন লস্করের ছেলে মোঃ রেদওয়ানউল হক লস্কর হৃদয় (১৮), মোঃ কিবরিয়া আহমেদ তানভীর (২৫), বিশ্বনাথ থানার চক কাশিমপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে মেঃ এনামুল হক (২৯)।
৭ এপিবিএন এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিন থেকে তারা মোটরসাইকেল চোরাই চক্রের সাথে এই কাজে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। চারজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গ্রেফতার দেখিয়ে সোমবার (২৫ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




