জৈন্তাপুরে বড়দিনের উৎসবে কেক কাটলেন মন্ত্রী ইমরান আহমদ।
আজ ২৫শে ডিসেম্বর, খ্রীস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে জৈন্তাপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কেক কেটে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
সোমবার (২৫শে ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় জৈন্তাপুর উপজেলাস্থ চিকনাগোল প্রেসবিটারিয়ান চার্চে খ্রিস্টিয় উপাসনালয়ে তিনি এসে পৌছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান চার্চের প্রধান রেভারেন্ড ডেভিড মনু দাস ও প্রদীপ কুমার শর্মা।
এ সময় মন্ত্রী উপস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বী নারী পুরুষ ও শিশুদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। পরে শুভবড়দিন ও যীশুখৃষ্টের জন্মদিন উপলক্ষে সকলের সঙ্গে কেক কাটেন।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বের কাছে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রে এ দেশকে নিম্ম আয় থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।
এই সম্প্রীতি বিনষ্ট করতে একটি কুচক্রী মহল মরিয়া। তাই আমাদের সকলের সতর্কতার সহিত চলতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একত্রে কাজ করে যেতে হবে।
এ সময় বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, উপ পরিদর্শক সাহিদ মিয়া, চিকনাগোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলি, উপজেলা আওয়ামী লীগ সদস্য সোহেল রানা, যুবলীগের মন্জুর আহমেদ, শরিফুল ইসলাম, চার্চের কোষাধ্যক্ষ এলবার্ট বিশ্বাস, রলিম শর্মা, ফিলিমন বিশ্বাস, বিপ্লব সিং, এডু বিশ্বাস, বৃষ্টি বিশ্বাস,চাদনী সিং,মনি সিং সহ খ্রীষ্টধর্মাবলম্বী নারী পুরুষ ও শিশুরা।
এর আগে শুভ বড়দিন উপলক্ষে সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা হিসেবে কেক ও উপহার সামগ্রী পৌঁছে দেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।
জৈন্তাবার্তা/জেএ




