কোম্পানীগঞ্জে ফ্রিজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ লক্ষ টাকার ক্ষতি।
কোম্পানীগঞ্জে ঘরে রাখা ফ্রিজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার কালিবাড়ি গ্রামের হানিফ মাহমুদের বাড়িতে এ ঘটনা ঘটে।
হানিফ মাহমুদ জানান, ভোর ৬টার দিকে হঠাৎ করেই ফ্রিজ থেকে দাউ দাউ করে আগুন ধরে মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পরে। বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের লোকজনও আগুন নেভাতে আসে।ততক্ষণে ঘরের এসি, ইলেক্ট্রিক ফিল্টার, ডাইনিং টেবিল-চেয়ারসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া আগুনে ঘরের ছাদ, ফ্লোর টাইলস ও আরো কিছু ইলেকট্রনিক ও অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়েছে। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার খাইরুল শিকদার বলেন, খবর পেয়ে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুন নেভাতে স্থানীয়রাও তাদের সাধ্যমত চেষ্টা করেছেন।
তিনি বলেন, বিদ্যুৎ লাইনে গোলযোগের কারণে ফ্রিজে আগুন ধরে পুরো ঘরে ছড়িয়ে পরে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ চার লাখ টাকা। আমাদের কর্মীদের চেষ্টায় দশ লাখ টাকার মালামাল উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
জৈন্তাবার্তা/জেএ




