সিলেট জেলা যুবদলের ২ দিনের কর্মসূচী ঘোষণা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সিলেট জেলা যুবদলের ২ দিনের কর্মসূচী ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০৯:২৮:১৬ পূর্বাহ্ন

সিলেট জেলা যুবদলের ২ দিনের কর্মসূচী ঘোষণা

সিলেট জেলা যুবদলের ২ দিনের কর্মসূচী ঘোষণা।


সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট জেলা যুবদল।

কর্মসূচীর মধ্যে ২৬ ডিসেম্বর মঙ্গলবার জেলার আওতাধিন ১৩টি উপজেলায় বিক্ষোভ ও ২৭ ডিসেম্বর বুধবার ৫টি পৌরসভায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ নির্ধারিত তারিখে স্ব স্ব উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দকে কর্মসূচী পালনের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, “জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা বাকশালী সরকারের পদত্যাগ ও ফরমায়েসী তফসিল বাতিলের দাবীতে চলমান আন্দোলন দমিয়ে রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী বিরোধী মতের নেতাকর্মীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবেনা। অবিলম্বে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।”

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক