সিলেটের হুমায়ূন রশীদ চত্বরে সড়ক দুর্ঘটনায় বাপ-ছেলের মৃত্যু।
সিলেটের দক্ষিণ সুরমা হুমায়ূন রশীদ চত্বরে ট্রাক-সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও পরবর্তীকালে হাসপাতালের নেওয়ার পর আরেকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এঘটনায় আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন, সিলেট নর্থ ইষ্ট ক্যানসার হাসপাতালের রেজিস্টার তৌহিদুল ইসলাম ও তার ছেলে।
সোমবার রাত ১০টার সময় সিলেটের হুমায়ূন রশিদ চত্বর এলাকায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাইফুল ইসলাম।
জৈন্তাবার্তা/জেএ




