শসা চাষে ২০ হাজার খরচে লক্ষাধিক টাকা আয় : খুশি তরুণ কৃষক জুনেদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

শসা চাষে ২০ হাজার খরচে লক্ষাধিক টাকা আয় : খুশি তরুণ কৃষক জুনেদ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ০২:০১:২৯ পূর্বাহ্ন

শসা চাষে ২০ হাজার খরচে লক্ষাধিক টাকা আয় : খুশি তরুণ কৃষক জুনেদ


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শসা চাষে বাম্পার ফলন হয়েছে তরুণ কৃষক জুনেদ আহমদের। স্বল্পমেয়াদে বেশি ফলন পাওয়া যায় এমন উন্নত জাতের শসা চাষ করেছেন তিনি। মাত্র ৩ মাসের পরিশ্রমে শসা বিক্রি করে তিনি লক্ষাধিক টাকা আয় করেছেন।

শসার আশানুরূপ ফলনে জুনেদের চোখে-মুখে হাসি ফুটে উঠেছে।

তরুণ কৃষক জুনেদ আহমদ গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি উন্নত জাতের শসা চাষ করে সফল হয়েছেন। তার উৎপাদিত শসা স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন গ্রামের ক্রেতারাও এসে কিনে নিচ্ছেন।শসা চাষে তার সফলতা দেখে অনেক কৃষক শসা চাষে আগ্রহী হচ্ছেন।

সরেজমিনে জুনেদ আহমদের সাথে কথা বলে জানা যায়, ৪৫ শতক জমিতে শসার বীজ রোপণ করে চারা একটু বড় হওয়ার পর পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে বেড়ে উঠে শসাগাছ। জমি তৈরি, বীজ সংগ্রহ ও সার শ্রমিক সবমিলিয়ে খরচ হয়েছে ২০ হাজার টাকা। এখন পর্যন্ত লক্ষাধিক টাকার শসা বিক্রি করেছেন। সকল খরচ বাদ দিয়ে দেড় লাখ টাকা লাভ হবে। আগামীতে আরো বেশি জমিতে শসার আবাদ করবেন বলে তিনি দৈনিক জৈন্তাবার্তার প্রতিবেদককে জানান।খুব কম সময়ে স্বল্প খরচে অল্প পরিশ্রমে এবং স্বল্প পুঁজিতে শসার ভালো ফলন পাওয়া যায় বলে শসা চাষে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান কৃষক জুনেদ। শসার পাশাপাশি তিনি আরো ৪৫ শতক জায়গাতে টমেটো চাষ করেছেন।সেখানেও ভালো ফলনে লাভের আশা দেখছেন তরুণ এই কৃষক। গত বছর দুই বিঘা জমিতে টমেটো চাষ করে ভালো মুনাফা পেয়েছেন।তার দেখাদেখি এ বছর অনেকে টমেটো চাষে আগ্রহী হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক