গোলাপগঞ্জ জুড়ে শিমের সবুজ শামিয়ানা, যাচ্ছে লন্ডন সহ বিভিন্ন দেশে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ জুড়ে শিমের সবুজ শামিয়ানা, যাচ্ছে লন্ডন সহ বিভিন্ন দেশে

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ০২:০৫:৩০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ জুড়ে শিমের সবুজ শামিয়ানা, যাচ্ছে লন্ডন সহ বিভিন্ন দেশে


গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকার চাষের জমির এক চিলতেও খালি পড়ে নেই। যেদিকে দু’চোখ যায় সেদিকেই সবুজ শিম গাছের শামিয়ানা টানানো। তাতে দোল খাচ্ছে থোকায় থোকায় শিম।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ধানী জমিতে দেখা মেলে চোখ জুড়ানো শিম চাষের মুগ্ধতা ছড়ানো সবুজ সমারোহ। এ যেন শিমের গ্রাম।

প্রতিবারের মতো এবারও সিলেটের প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে হয়েছে শিমের বাম্পার ফলন। শিম চাষে খরচ কম হওয়াতে লাভ হচ্ছে বেশী বলে জানান শিম চাষিরা।

গোলাপগঞ্জ উপজেলার রাখালগঞ্জ ও লক্ষণাবন্দ, ইলাইগঞ্জ, দড়া, নিমাধল, দারাবহর এলাকার মাঠ পরিপূর্ণ শিমের বাগানে। দৃষ্টি সীমানা পেরিয়েও মাচা ভর্তি শিমের বাগান লক্ষ্য করা যায়।

শুধু মাঠেই নয়, সড়কের পাশে ও বাড়ির আঙিনা জুড়ে শিমের মাচা রয়েছে। আর তাতে ধরেছে থোকায় থোকায় শিম। শুধু কৃষক নয়, দেখে পথিকেরও মন জুড়ায়। পোক্ত হয়ে ওঠা শিম বিক্রি করতে কৃষকরা ক্লান্তিহীন সময় পার করছেন। বাজারজাত করতে মাচা থেকে তারা আহরণ করছেন শিম।

আহরণের পর ঠেলা গাড়ি ভর্তি শিম কৃষকরা নিয়ে যা‍চ্ছেন স্থানীয় পাইকারি হাটে। সেখানে স্তূপাকারে রাখা শিম পাইকারদের কাছে বিক্রি করছেন তারা। পাইকাররা তা কিনে বস্তাভর্তি করে ট্রাকযোগে নিয়ে যাচ্ছেন শহরের বাজারে। কেউবা অধিক দামে বিক্রির জন্য অপেক্ষার প্রহর গুণছেন।

স্থানীয় ঝাঙালহাটা গ্রামের শিম চাষি মোঃ সাহাব উদ্দিন জানান, সিলেটের মধ্যে শিম চাষে বিখ্যাত তাদের এই অঞ্চল। ধান চাষ থেকে শিম চাষে লাভ বেশি। তাই এই মৌসুমে ধানী জমিতেও তারা শিম চাষ করেছেন। তিনি বলেন আমি ওসুস্থ মানুষ আর কোন কাজ করতে পারি না তাই বছরে ১ বিঘা জমিতে শিম চাষ করি।

পাশেই কর্মব্যস্ত বাবুল হোসেন নামে আরেক কৃষক জানালেন ২ বিঘা জমিতে শিম এর পাশাপাশি লাউ ও চাষ করে বিভিন্ন পাইকারদের কাছে বিক্রি করছেন। প্রতি মৌসুমে এখন শিম চাষ করে লাখ লাখ টাকা আয় করেন তিনি।

এদিকে সিলেটের গোলাপগঞ্জের স্থানীয় বাজারগুলোতে প্রতিদিন বসে পাইকরী শিম বেচা কিনা, সকাল-বিকেলে এভাবেই জমে ওঠে শিমের বাজার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গোলাপগঞ্জ উপজেলার চৌধুরী বাজার, পুরকায়স্থ বাজার, রাখানগঞ্জ বাজারে এই শিম পাইকারি বিক্রি করা হয়, সেখানে বিভিন্ন জায়গার পাইকাররা এসে শিম কিনছেন। পাইকাররা প্রতি কেজি শিম ৪৫ টাকা করে কিনলেও শহরে, নগরে-বন্দরে শিমের কেজি ৬০/৭০ টাকা করে বিক্রি করছেন। 

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম বলেন গোলাপগঞ্জে ৮৮৬ হেক্টর জমিতে শিম চাষ হচ্ছে, বিশেষ করে তিনটি ইউনিয়নে এই শিম চাষ হয়। তিনি বলেন শিম চাষে উপজেলা কৃষি অফিস থেকে সকল ধরনের সহযোগীতা করা হচ্ছে। সিলেটে শিম চাষে গোলাপগঞ্জ উপজেলা এগিয়ে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক