অবরোধের খরা কাটিয়ে পর্যটক মুখোর জৈন্তাপুর লাল শাপলাবিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

অবরোধের খরা কাটিয়ে পর্যটক মুখোর জৈন্তাপুর লাল শাপলাবিল

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ০৩:১৯:৫৬ পূর্বাহ্ন

অবরোধের খরা কাটিয়ে পর্যটক মুখোর জৈন্তাপুর লাল শাপলাবিল


দেশে সম্প্রতি চলমান রাজনৈতিক অস্হিরতা হরতাল, অবরোধের খরা কাটিয়ে পর্যটকের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় এলাকায় ভারত বাংলাদেশ সিমান্তবর্তী লাল শাপলাবিলে।

চলতি বছরের পর্যটন মৌসুমের শুরুতে দেশে রাজনৈতিক অস্হিরতা হরতাল অবরোধের কারণে লাল শাপলাবিল সহ জৈন্তাপুর উপজেলার অন্যান্য পর্যটন স্পট লালাখাল সারীনদি, ইরাদেবী রাজবাড়ী,  শ্রীপুরের মত অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্পট গুলোতে দর্শনার্থী ও পর্যটকদের আসা যাওয়া ছিলো প্রায় শূন্যের কোটায়।

চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে উপজেলার পর্যটন স্পটগুলোতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বিশেষকরে ডিবিরহাওড় লাল শাপলাবিলে প্রতিদিন পর্যটক, দর্শনার্থীদের সংখ্যা বেড়ে চলেছে।


লাল শাপলাবিল জৈন্তাপুর উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের যৌথ সীমানা নিয়ে ভারতের মেঘালায়ের মুক্তাপুর সীমান্তবর্তী এলাকায় অবস্হিত। 

এখানে ৩ দশমিক ৬৪ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৯০০ একর জমিতে চারটি বিলের সংযুক্ত হয়ে শাপলাবিল পরিচিতি লাভ করেছে। বিলগুলো হলো ইয়াম বিল,হরফকাটা বিল, কেন্দ্রী বিল ও ডিবি বিল।

শাপলাবিলের অন্যতম আকর্ষণ হলো শীতের মৌসুমে সকালের মিষ্টি রোদে ও সূর্যস্তের আগে লাল শাপলা ফুলের সমারোহ নৌকা ভ্রমনের মাধ্যমে পরিদর্শন করা। এ ছাড়াও বিলের শেষ প্রান্তে জৈন্তা রাজ্য শাসনকারী রাজাদের অন্যতম  রাম সিংহের  সমাধী মন্দির দেখতে নৌকা চলে পর্যটক দর্শনার্থীরা সেখানে আসেন।

সরজমিনে গিয়ে দেখা মেলে সকাল আটটা থেকে বেলা এগারো ঘটিকায় জাফলং, বিসনাকান্দি ভ্রমনে আসা পর্যটকরা যাত্রাপথে সংক্ষিপ্ত বিরতি দিয়ে সকালের লাল শাপলাবিলে সৌন্দর্য উপভোগ করতে আসেন।

রাজধানী ঢাকা থেকে আসা চিকিৎসক দম্পতি ডাঃ রাশেদ ও মৌমিতা মঙ্গলবার সকালে শাপলাবিলে পরিবারের সদস্যদের নিয়ে বিলে আসেন। তারা জানান এর আগে ২০১৯ সালে প্রথমবার এসেছিলেন। আগের তুলনায় গাছপালা ও অতিথি পাখিদের সংখ্যা অনেক বেড়েছে দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

কুমিল্লার ব্যবসায়ী আহাসান আলি আকন্দ এসেছিলেন স্বপরিবারে। তিনি বলেন তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে ও কলেজ পড়ুয়া মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল শাপলাবিলের ভিডিও দেখে আসার আগ্রহ প্রকাশ করলে স্বপরিবারে সিলেট মাজার জিয়ারত শেষে শাপলাবিল দেখতে এসেছেন। 

এদিকে শাপলাবিলের পর্যটনকে কেন্দ্র করে এখানে সাধারণ মানুষের জীবিকা ও কর্মসংস্থান তৈরী হয়েছে। বিলের প্রবেশ মুখে বেশকয়েকটি হোটেল রেস্তোরাঁর পাশাপাশি অস্হায়ীভাবে বেশকিছু খাবার,ফল,পানীয়য়ের দোকান বসেছে। এছাড়াও এখানে দর্শনার্থীদের নিকট ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে ছবি তোলার কাজে অন্তত ২৫ জন যুবকের কর্মসংস্থান হয়েছে। তাদেরই একজন শামীম আহমদ জানান প্রতিদিন গড়ে ছবি তুলে ৫০০/৬০০ টাকা এবং ছুটির দিনগুলোতে ১২০০/১৫০০ টাকা আয় করতে পারছে তারা।

এদিকে লাল শাপলাবিল সুরক্ষা কমিটির আওতায় পর্যটক, দর্শনার্থীদের বিলে ভ্রমনের সুবিদার্থে নৌকার ব্যবস্হা রাখা হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন থেকে বেঁধে দেওয়া নির্ধারিত মূল্য প্রতিঘন্টা ৪০০ টাকা করে ভাড়া দিয়ে পুরো বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন দর্শনার্থীরা।

এদিকে   নৌকার মালিক ৮৫ থেকে ৯০ জন প্রতিদিন দর্শনার্থীদের নৌভ্রমণ সেবা দিয়ে তাদের সংসার জীবিকা নির্বাহ করে আসছেন। জৈন্তাপুর ডিবির হাওর লাল শাপলাবিল সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাসুক আহমেদ জানান, ডিসেম্বরের মাঝামাঝি থেকে পর্যটকদের আসা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আনুমানিক ২৫শত থেকে তিন হাজারের মত দর্শনার্থী এখানে আসেন। ছুটির দিনগুলোতে তা বেড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছাড়িয়ে যায়। এখানে গাড়ী কিংবা বাইকের কোন পাকিং ফি দিতে হয় না। তাছাড়া পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমন সুবিধর্থে সুরক্ষা কমিটির সদস্যরা সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করে থাকেন।

লাল শাপলাবিল সুরক্ষা কমিটির সভাপতি আব্দুস শুক্কুর জানান, শাপলাবিল এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে পুরো বিলের চারপাশে তরুছায়া প্রকল্পের নামে প্রায় ২৫ হাজার বনজ চারা রোপন করা হয়েছে। রোপনকৃত চারা গুলোর নিয়মিত পরিচর্যা করা হচ্ছে যা আগামী কয়েক বছর পর শাপলাবিলের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি হবে। এছাড়াও পর্যটকদের সুবিধার্থে ২০১৭ সালে নির্মিত জেটি যেটাকে স্হানীয় ভাষায় সেলফী ব্রীজ বলা হয় সেটিকে চলতি অর্থ বছরে সিলেেট জেলা পরিষদের অর্থায়নে এর আয়তন দ্বিগুন করে স্হাপন করা হয়েছে।

লাল শাপলাবিল সম্পর্কে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সারা দেশের ভ্রমনপিপাসুদের নিকট জৈন্তাপুর উপজেলাকে পরিচিতি লাভ করাতে জৈন্তাপুর ইরাদেবী রাজবাড়ী, লালাখালের মত শাপলাবিলের ভূমিকা অন্যতম। শাপলাবিলের সৌন্দর্য বর্ধণ ও দেশ বিদেশের আগত পর্যটক দর্শনার্থীদের নিকট আরো আকর্ষণীয় করতে সামনের দিনগুলোতে আরো উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন দেশের যেকোন প্রান্ত থেকে পর্যটক, দর্শনার্থীরা অনায়াসে শাপলাবিলে আসতে পারেন। তাদের পূর্ণ সেবা,সুরক্ষা দিতে উপজেলা পরিষদ, প্রশাসনের টিমের পাশাপাশি টুরিস্ট পুলিশ সহ শাপলাবিল সুরক্ষা কমিটির সদস্যরা তৎপর রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক