অবশেষে জনসম্মূখে এলো ইসলামী ঐক্যজোট ও তৃণমূল বিএনপির পোষ্টার।
অবশেষে গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে দেখা গেল ইসলামী ঐক্যজোট এবং তৃণমূল বিএনপি থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সংসদ সদস্য পদ প্রার্থীদের নির্বাচনী পোষ্টার মিনার ও সোনালী আঁশের ৷
গত ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্ধের পরথেকেই এই আসনে নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমদ এর পোষ্টার ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাট ও গ্রামেগঞ্জে। তবে দুইদিন আগ পর্যন্ত ও দেখা মিলেনি অপর দুই প্রার্থীর পোষ্টার লিফলেট ও ব্যানারে। নির্বাচনী হালচাল দেখতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরতে বের হলে আজ প্রথম চোখে পড়ে মিনার ও সোনালী আঁশ মার্কার পোষ্টার। গোয়াইনঘাট উপজেলা সদর সহ বেশ কয়েকটি ইউনিয়নের হাট বাজারে এসব পোষ্টার লাগানোর চিত্র চোখে পড়ে।
এদিকে প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকে সিলেট-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ খুব জোরেসোড়েই চালিয়েযাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারনা, কাটাচ্ছেন নির্ঘুম রাত। তিনি তার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জে প্রায় প্রতিদিনই পথসভা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।তাঁর জন্য ভোট চাইতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি মাঠে নেমেছেন তাঁর সহ ধর্মীনী ঢাকা ভার্সিটির প্রো উপচার্জ ডক্টর নাসরীন আহমদ।
তবে ইমরান আহমদের যে পরিমান প্রচার প্রচারনা চালাচ্ছেন তার ধারে কাছেও নেই অপর প্রতিদ্ধন্দি দুই প্রার্থী মোঃ আবুল হোসেন ও মাওলানা নাজিম উদ্দিন কামরান যার ফলে জমে উঠছেনা এই আসনের সংসদ নির্বাচন। স্থানীয় জনসাধারণ প্রত্যাশা করেন ঐদুই প্রার্থী যদি প্রচার প্রচারনায় নামেন তবে একটি নির্বাচনী আমেজের সৃষ্টি হবে এবং তাদের দাবী যেহেতু পোষ্টার ব্যানার লাগানো শুরু হয়েছে তাই আমরা আশা করি নির্বাচনের যে কয়দিন বাকী রয়েছে তার মধ্যেই একটি প্রতিদ্বন্দিতামুলক নির্বাচনী পরিবেশ তৈরি হবে ,এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন বলেও তারা জানান।
জৈন্তাবার্তা/জেএ




