ডামি নির্বাচন বর্জনের আহ্বানে নগরীতে বিএনপির লিফলেট বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ডামি নির্বাচন বর্জনের আহ্বানে নগরীতে বিএনপির লিফলেট বিতরণ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ০৮:৪০:১৬ পূর্বাহ্ন

ডামি নির্বাচন বর্জনের আহ্বানে নগরীতে বিএনপির লিফলেট বিতরণ

ডামি নির্বাচন বর্জনের আহ্বানে নগরীতে বিএনপির লিফলেট বিতরণ।


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “এই সরকারের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। দেশের গণতন্ত্রকে হত্যা করে এখন নির্বাচনের নামে সার্কাস চলছে। শেখ হাসিনা ও এই নির্বাচন কমিশনের অধিনে দেশে কোন সুষ্ট নির্বাচন হতে পারে না এটি এখন সর্বজন স্বীকৃত। ডামী এই প্রহসনের নির্বাচন দিয়ে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে, সকল গণতান্ত্রির রাষ্ট্রের কাছে বাংলাদেশ আজ প্রশ্নবৃদ্ধ হচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। দেশর মানুষ এই নির্বাচনে অংশ নেব না। এমন পরিস্থিতিতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না।  এজন্য দেশকে বাঁচাতে হলে ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য চলমান অসহযোগ আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ভাবে সামিল হতে হবে।”

মঙ্গলবার সকালে অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টির লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে আদালতপাড়া পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে আদালত চ্বত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী, জেল বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আসিক উদ্দিন আসুক, সহ সভাপতি মামুনুর রশীদ মামুন ও সামিয়া চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটুয়ারী রিপন ও আনোয়ার হোসেন মানিক, দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, ময়নুল হক ময়নুল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মসিকুর রহমান মুহি, এডভোকেট আল আসলাম মুমিন, জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, আইন সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, জেলা বিএনপির নেতা আজিজুল হোসেন আজিজ, মৎস সম্পাদক জালাল খান, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ স্বাস্থ্য সম্পাদক ডাক্তার নাজিম উদ্দীন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট মহসিন চৌধুরী, এডভোকেট এজাজা উদ্দিন, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট বদরুল আলম শিপন, এডভোকেট রাজ্জাক খান রাজ, এডভোকেট জাবেদ আহমদ, রাসেল আহমদ, আব্দুল করিম, সফি খান, শেখ আজিজ সুজা, মজিবুল হক রাহাত প্রমূখ।

অন্যদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রহসনের একতরফা নির্বাচন দেশের গণতন্ত্রকামী জনগণ মেনে নিবেনা। আওয়ামী লীগ ক্ষমতার সার্থে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ৭ জানুয়ারীর ভাগবাটোয়ারার ডামি নির্বাচন গণতন্ত্রকামী জনগণ বর্জন করতে প্রস্তুত রয়েছে। বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে শামিল হয়ে ফ্যাসিবাদী সরকারের পতনকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৩ দিনের গণসংযোগ কর্মসূচীর ১ম দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন সিলেট মহানগর বিএনপির এই নেতা । লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব প্রমূখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক