জৈন্তাপুর ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক বিষয়ে প্রস্তুতি সভা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

জৈন্তাপুর ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক বিষয়ে প্রস্তুতি সভা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ১০:১৮:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুর ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক বিষয়ে প্রস্তুতি সভা

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ২৩২ সিলেট - ৪ এর ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদের সমর্থনে ২ নং জৈন্তাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক সম্পন্ন বিষয়ক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) রাত নয় ঘটিকার সময় ৪ নং বাংলা বাজারে নৌকার নির্বাচনী কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  ২ নং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন  জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, স্হানীয় আওয়ামী লীগ নেতা সোলেমান আহমেদ কন্টু,১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুনীল দেবনাথ, উপজেলা যুবলীগ নেতা মিরজান আহমেদ রুবেল, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হালিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শ্রী ধন নম, সাধারণ সম্পাদক আবু হানিফ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন,  ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো শফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আলি,১ নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ।

এ সময় প্রস্তুতি সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ ও নৌকার প্রার্থী ইমরান আহমদ নির্ধারিত পথসভা ও উঠান বৈঠকের পাশাপাশি সময় সুযোগ অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে নারী পুরুষ ভোটার নিয়ে উঠান বৈঠকের প্রস্তুতি নেয়া হয়।

বৈঠকে বলা হয় আগামী ৭ই জানুয়ারি ভোট গ্রহনের দিন প্রতিটি ওয়ার্ডে ভোটারদের ভোট কেন্দ্রে আনা ও প্রতিটি সেন্টারে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ড নেতৃবৃন্দের কাজ করার আহবান জানানো হয়।

প্রস্তুতি সভা শেষে আগামীকাল বুূধবার পূর্ব নির্ধারিত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত কেন্দ্রী গ্রামে সকাল নয় ঘটিকার উঠান বৈঠকে সকল নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক