সিলেটে নতুন করে জিপিএ-৫ পেলেন ৫, ফেল থেকে পাশ ২৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সিলেটে নতুন করে জিপিএ-৫ পেলেন ৫, ফেল থেকে পাশ ২৩

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ১১:১০:২৫ পূর্বাহ্ন

সিলেটে নতুন করে জিপিএ-৫ পেলেন ৫, ফেল থেকে পাশ ২৩

ফাইল ছবি


সিলেট বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেল থেকে পাস করেছেন ২৩ শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। এছাড়াও ফলাফল পরিবর্তন হয়েছে ১১৫ জনের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিলেট শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত বিয়ষটি নিশ্চিত করেছেন।

গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রকাশিত ফলাফলের এক মাসের মাথায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ওয়েবসাইটেও পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, প্রকাশিত ফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষণের আবেদন পড়ে ৪০ হাজার ৪২৯টি। আবেদনের প্রেক্ষিতে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ২৩ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। এছাড়া ১১৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। পাশাপশি ৩১৭ খাতার নম্বর পরিবর্তন হয়েছে। তবে এসব শিক্ষার্থীদের জিপিএ পরিবর্তন হয়নি।

সিলেট শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে খাতা পুনঃরায় যাচাই-বাছাই করা হয়েছে। এতে ১১৭ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।

আন্তঃশিক্ষাবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত ফলাফল অনলাইনে হালনাগাদ করা হয়েছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক