ছবি : নিজস্ব
বিশ্বনাথে মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজে বইপড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর ) উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজে সিলেট জেলা পরিষদের উদ্যোগে উক্ত উৎসব উদযাপনের আয়োজন করে কর্তৃপক্ষ। উৎসব শেষে ছাত্রী ও অংশ গ্রহনকারিদের মাঝে বই বিতরণ করা হয়।
সিলেট জেলা পরিষদের বই পড়া উৎসব বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য (বিশ্বনাথ -৬), বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ । এসময় উৎসবে অংশগ্রহণকারিদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ সি ল্যান্ড (কমিশনার ভুমি) মো: সম্রাট হোসেন, বিশ্বনাথ মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোছাঃ নেহারুন নেছা ,উপজেলা একাডেমিক শিক্ষা সুপারভাইজার এ হামিদ সহ উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও প্রশাসনিক, সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
এম সি




