সিলেটের ১৬টি ভোট কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠাতে চিঠি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সিলেটের ১৬টি ভোট কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠাতে চিঠি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০২:৫৮:০৪ পূর্বাহ্ন

সিলেটের ১৬টি ভোট কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠাতে চিঠি

প্রতিকী ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুটি আসনের ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণের আগের দিন ব্যালট পেপার পাঠাতে চান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান। ইসি সচিবের কাছে ইতোমধ্যে তিনি এক চিঠিতে এ বিষয়ে অনুমতি চেয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের প্রস্তাব ও সরেজমিন পরিদর্শন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিলেট জেলাধীন দুটি সংসদীয় আসন সিলেট-৪ ও সিলেট-৫ নির্বাচনী এলাকায় মোট ষোলটি দুর্গম ভোটকেন্দ্র রয়েছে।

এ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পূর্বের দিন ব্যালট পেপার প্রেরণে অনুমতি চেয়েছেন তিনি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক