গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০৪:০৫:৪৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।


সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। 

সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল,তোয়াকুল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান,পূর্ব আলীর গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,ডৌবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম নিজাম উদ্দিন লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান,পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মিনহাজ উদ্দিন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, নজরুল ইসলাম , গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, ইসমাইল আলী মাষ্টার, লুৎফুল হক,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হক, সাংবাদিক নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, শিক্ষা কর্মকর্তা প্রত্যুল চন্দ্র সরকার, সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার। এদিন দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার অবাধ ও নির্ভয়ে প্রয়োগ নিশ্চিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সুধিজনদের সাথে বৈঠক ও অভিযোগ নিষ্পত্তি  সভা করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

সভায় ঊপজেলার আইনশৃঙ্খলা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয় এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা আরও জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয় ৷

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক