সিলেটে ভালোবাসার টানে ছুটে গিয়ে দুই ভাইয়ের ধর্ষণের শিকার কিশোরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

অভিযুক্তরা কারাগারে

সিলেটে ভালোবাসার টানে ছুটে গিয়ে দুই ভাইয়ের ধর্ষণের শিকার কিশোরী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০৪:৪৯:১৩ পূর্বাহ্ন

সিলেটে ভালোবাসার টানে ছুটে গিয়ে দুই ভাইয়ের ধর্ষণের শিকার কিশোরী

প্রতিকী ছবি


কবিরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরীর। সেই সম্পর্কের জেরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে আত্মীয়ের বাড়িতে ডেকে নেন প্রেমিক। ভালোবাসার টানে সেখানে ছুটে গেলে তাকে ধর্ষণ করেন প্রেমিক ও তার ফুফাতো। শত আকুতি করেও রেহাই পায়নি ওই কিশোরী। 

শনিবার (২৩ ডিসেম্বর) এ ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জ থানায় দুই ভাইসহ তিনজনের নামে মামলা করেন ওই কিশোরীর বাবা। ওই মামলায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভাটরাই গ্রামের রমজান আলীর ছেলে কবির আহমেদ ও বনপুর গ্রামের রুশন আলীর ছেলে ইসলাম উদ্দিন।

ওই কিশোরীর বাবা জানান, তার বাড়ি উপজেলায়। তিনি চট্টগ্রামে দিনমজুরের কাজ করেন। বাড়িতে কেবল তার স্ত্রী এবং ১৬ বছর বয়সী কিশোরী মেয়েটি থাকে। অভিযুক্ত কবির প্রেমের সম্পর্ক গড়ে তোলে তার মেয়ের সঙ্গে। গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় তার মেয়েকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ফুঁসলিয়ে বনপুর গ্রামের নিয়ে যায়। 

সেখানে নিয়ে কবির ও তার ফুফাতো ভাই ইসলাম উদ্দিন মিলে রাতভর মেয়েটিকে ধর্ষণ করে। পরদিন শুক্রবার ভোরে উপজেলার টুকেরবাজার পয়েন্টে মেয়েটিকে রেখে তারা পালিয়ে যান। এ কাজে তাদের সহযোগিতা করে ভাটরাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহান। ঘটনার খবর পেয়ে তিনি (কিশোরীর বাবা) বাড়িতে আসেন এবং অভিযোগ করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক