জৈন্তাপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০৬:৩০:২৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।


জৈন্তাপুর মডেল থানার আয়োজনে মাদক, জুয়া, নারী নির্যাতন রোধ,বাল্য বিবাহ ও চোরাচালান প্রতিরোধ কল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭শে ডিসেম্বর) বিকেল সাড়ে তিন ঘটিকায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৪ নং বাংলাবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (সেকেন্ড অফিসার) সাহিদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।  এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি তাজুল ইসলাম পিপিএম বলেন, পুলিশ জনগনের বন্ধু, পুলিশ জনগনের সেবক। জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উপজেলা সীমান্তবর্তী হওয়ায় মাদক ও চোরাচালান রোধে পুলিশ তৎপর আছে বলে তিনি জানান। সাধারণ জনগন তাদের জীবনের নিরাপত্তা ও জানমালের হেফাজত রাখতে সর্বদা পুলিশের সেবা নেয়ার আহবান জানানো হয়। 

বক্তব্যে তিনি আরো বলেন, আগামী ৭ ই জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদানের জন্য কোন অপপ্রচারে কান না দিয়ে ভোট সম্পন্ন করার আহবান জানানো হয়।

এ ছাড়াও প্রতিটি পরিবারের অভিভাবকদের তার সন্তানদের যাওয়া আসা ও মেলামেশার দিকে নজর রাখতে আহবান জানান। সন্তানকে গভীর রাত পর্যন্ত মোবাইল ব্যবহারে নিরুৎসাহিত করতে বলেন।

এলাকায় কোন অপরাধের তথ্য পেলে পুলিশকে জানানো এবং কোথাও মাদক সেবন, জুয়ার আস্তানা, যৌতুক, বাল্য বিবাহের খবর পাওয়া গেলে পুলিশকে তাৎক্ষণিক  জানানোর জন্য বলা হয়।

সভায় জঙ্গি সন্ত্রাসের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা ও সুনাগরিক হিসেবে নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া সহ আপনজনদের সচেতন করার অনুরোধ জানানো হয়।

বক্তব্যের শেষ পর্যায়ে আসন্ন নির্বাচনে কোথাও কোন নাশকতা, অগ্নিসংযোগ, দেশ বিরোধী কার্যকলাপের কোন সংবাদ পেলে থানায় অবগত করতে আহবান জানানো হয়। সবশেষে তিনি বলেন, পুলিশ জনগনের বন্ধু, তাই পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার পাশাপাশি নিজ এলাকাকে নিরাপদ রাখতে ভুমিকা পালন করতে অনুরোধ জানানো হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই মোস্তাফিজুর রহমান, এস আই দীপক চন্দ্র সূত্রধর, ২ নং  জৈন্তাপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম, আবদুল হালিম, আব্দুল কাদির, রাজু সিং, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সেলিম আহমদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আফতাব আলি, সোলেমান হোসেন কন্টু,সুনীল দেবনাথ,আফজাল হোসেন, কবির আহমেদ সেক্রেটারী,মিরজান আহমদের রুবেল সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক