দুয়ারে ভোট, মাঠে নেই আমেজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

দুয়ারে ভোট, মাঠে নেই আমেজ

মো. আবুল হোসেন

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০৭:৪৪:৪৩ পূর্বাহ্ন

দুয়ারে ভোট, মাঠে নেই আমেজ

প্রতিকী ছবি


ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র হাতে গোনা ৯ দিন বাকি। আগামী ৭ জানুয়ারি অনুষ্টিত হবে নির্বাচন। অন্যবারের মতো এবার মাঠে নেই নির্বাচনী আমেজ। সিলেট ৬টি আসনে সবদিকে শুধু আওয়ামীলীগ আর আওয়ামী লীগ। এক কথায় আওয়ামীলীগের শক্র আওয়ামী লীগ। মাঠে দেখা মিলেনি অন্য কোন প্রার্থীর। অন্যান্য প্রার্থীরা থাকলেও তাদের কোন ধরণের প্রচার প্রচারণা তেমন একটা করতে দেখা যায়নি। ভোট কিন্তু দুয়ারে। গণসংযোগ ও সভায় এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে মন্তব্যটা বেশিই করছেন। 

সিলেট-১ (নগর-সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এখানে দলের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন (সিরাজ) স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এরপর মোমেন-মিসবাহের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে ‘আচমকা’ মনোনয়নপত্র প্রত্যাহার করে আলোচনা থামিয়ে দেন মিসবাহ নিজেই। এখন মোমেন অনেকটা খালি মাঠেই গোল দেবেন বলে মনে করছেন ভোটাররা।

আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী (ডাব) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল বাছিত (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে নৌকার প্রার্থী ছাড়া অন্যদের খুব একটা প্রচারণা আজ পর্যন্ত দেখা যায়নি।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী মোকাব্বির খাঁন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, তৃণমূল বিএনপির সোনালী আঁশের প্রার্থী আব্দুর রব মল্লিক, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী মো. জহির এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. মনোয়ার হোসাইন। এ আসনে কিছুটা জমে উঠেছে নির্বাচর্নি প্রচার-প্রচারণা। তবে অন্যবারের মতো না।  

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও ট্রাকের স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। এ আসনে ছয় প্রতিদ্বন্দ্বীর মধ্যে নৌকার হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ভোটের মাঠে বেশ সরগরম। বসে নেই জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। এই তিনজনের মধ্যে চলছে লড়াই। তবে তাদের মধ্যে সবচেয়ে বড় চেলেঞ্জ হচ্ছে সাধারণ মানুষকে নির্বাচনমুখী করা।

সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) আসনে এখনো জমে ওঠেনি নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে এ পর্যন্ত আওয়ামীলীগ ও তৃণমূল বিএনপির প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থী ও তাদের অনুসারীদের তৎপরতা চোখে পড়েনি। তিন উপজেলায় সাঁটানো ব্যানার ও পোস্টারের সবই আওয়ামী লীগের প্রার্থীর।

আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের (নৌকা) পক্ষে তুলনামূলক কম হচ্ছে গণসংযোগ কিংবা প্রচারণা। তিনি খালি মাঠেই গোল দেবেন। তবে হাল ছাড়ছেন না তৃণমূল বিএনপির প্রার্থী সাংবাদিক আবুল হোসেন। উনার অনুসারি তেমন একটা না থাকলেও তিনি একাই নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।  

সিলেট-৫ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী সিলেট মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এ আসনে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। এলাকায় তারও নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। ধারণা করা হচ্ছে মাসুক উদ্দিনের ভোটে ভাগ বসাতে পারেন আহমদ আল কবিরও।

এ তিনজন ছাড়াও প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির শাব্বীর আহমদ, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মো. খায়রুল ইসলাম, তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন শিকদার ও বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলম।

জোটবদ্ধভাবে নির্বাচন না হলে এ আসনে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে মূল লড়াই হতে পারে মাসুক উদ্দিন, আহমদ আল কবির ও হুছামুদ্দীনের মধ্যে, তবে আওয়ামী লীগ থেকে হুছামুদ্দীনকে ছাড় দেয়া হলে পাল্টে যাবে এ হিসাব।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ (নৌকা), তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন (লাঙল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার), এবং স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক। শেষ পর্যন্ত এ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরীকে ছাড় দিতে পারেন আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন। এমনটাই ধারণা সাধারণ মানুষের। পাল্টে যেতে পারে সকল হিসাব নিকাশ। 

সিলেটের এই  ৬টি আসনে প্রার্থীরা মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ঠিকই। কিন্তু নির্বাচনী আমজে বলতে কিছুই নেই সাধারণ মানুষের মাঝে। এদিকে বিএনপি ডামি প্রার্থী দিয়ে নির্বাচন বন্ধের দাবিতে লিফলেট বিতরণসহ সকল প্রকার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই নির্বাচনে প্রার্থীদের বড় চেলেঞ্জ হচ্ছে সাধারণ মানুষকে নির্বাচন মুখী করা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক