ছবি : নিজস্ব
কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ রাসেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার টুকেরবাজারে এম আর পরিবহনের কাউন্টার থেকে তাকে আটক করা হয়।
আটক রাসেল ঢাকা জেলার কেরানিগঞ্জ উপজেলার চরখেজুরপাড়া গ্রামের মোঃ সবুজের পুত্র।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এম আর পরিবহনের কাউন্টারে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধরা পড়ে রাসেল। তার ব্যাগ তল্লাশি করে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঢাকায় নিয়ে বিক্রির উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা থেকে মদ সংগ্রহের কথা জানায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে।
এম সি




