সিলেটে বিএনপি নেতাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিলেটে বিএনপি নেতাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ১০:৪১:৫৫ পূর্বাহ্ন

সিলেটে বিএনপি নেতাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

সিলেটে বিএনপি নেতাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক।


সিলেটে বিএনপি নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

বুধবার দুপুরে সিলেটের খাদিমনগর এলাকায় শুকতারা রিসোর্টে বৈঠকটি হয় বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

বৈঠকে উপস্থিত ছিলেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ চারলত শোউবিস।

অপরদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও কাইয়ুম চৌধুরী।

সিলেট জেলা বিএনপির সভাপতি বলেন, “আমরা প্রতিনিধি দলের কাছে দেশের বর্তমান অবস্থা, নির্বাচন ঘিরে বিএনপির নেতকর্মীদের বাসা-বাড়িতে প্রশাসনের অভিযান, মামলা, গ্রেপ্তার ও বিনাবিচারে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারগারে আটকে রাখার বিষয় তুলে ধরেছি।”


সারা বিশ্ব দেখছে কিভাবে নির্বাচনের নামে সরকারি নাটক করা হচ্ছে- মন্তব্য করে তিনি বলেন, “সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে। মানুষের ভোটের অধিকার হরণ করার চেষ্টা চলছে তা তুলে ধরেছি। প্রতিনিধি দল আমাদের তুলে ধরা তথ্যগুলো নোট নিয়েছেন।”

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক