সিলেট-১: ভোটের মাঠে ‘চাপমুক্ত’ ড. মোমেন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিলেট-১: ভোটের মাঠে ‘চাপমুক্ত’ ড. মোমেন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ১১:১৬:৪৩ পূর্বাহ্ন

সিলেট-১: ভোটের মাঠে ‘চাপমুক্ত’ ড. মোমেন

ড. এ কে আব্দুল মোমেন।


ড. এ কে আব্দুল মোমেন। সরকারের হেভিওয়েট মন্ত্রী। সিলেট ১ (সদর উপজেলা- সিটি করপোরেশন এলাকা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে অবতীর্ণ হয়েছেন ভোট যুদ্ধে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনে অন্য প্রার্থীরা যখন টেনশনে, তখন ভোটের মাঠে ‘চাপমুক্ত’ এ হেভিওয়েট প্রার্থী। নিজের এলাকায় সংসদ সদস্য হয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন গত ৫ বছর। এবার ভোটের মাঠেও ‘অপ্রতিদ্বন্দ্বী’ তিনি। এ  প্রার্থীকে নিয়ে অনেকটা নির্ভার আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের তিনবারের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। কিন্তু নৌকার বিপক্ষে নির্বাচন না করার ইস্যুতে রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। এতে ড. মোমেনের কপালে দুশ্চিন্তার ভাঁজ নিমিষেই সরে গেলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেও মিসবাহ উদ্দিন সিরাজকে ধন্যবাদ জানিয়েছেন ড. মোমেন। এছাড়া এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগরের আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল। কিন্তু ড. মোমেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়ে আগেবাগেই নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। এ জন্য স্বশরীরে বাবুলের গোটাটিকর অফিসে উপস্থিত হয়ে কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অবশ্য হেভিওয়েট এই প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় করবেন আরো চার প্রার্থী। আক্ষরিক অর্থে ড. মোমেনের সঙ্গে শিক্ষা, পরিচিতিসহ সব সূচকে পিছিয়ে তারা। যে কারণে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে নির্ভার ড. মোমেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইসলামি ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসুফ আহমদ, বাংলাদেশ কংগ্রেস’র মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল বাছিত।

এ আসনের ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, হেভিওয়েট এই প্রার্থীর সঙ্গে অন্য প্রার্থীরা ভোটের মাঠে সার্বিক ভাবে দুর্বল। কেবল প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেকে ভোটের মাঠে থাকলেও তাদের অনেকের ব্যক্তি পরিচয় নেই, নেই জনসম্পৃক্ততা। উপরন্তু তারা ক্ষমতাসীন দলের হেভিওয়েটদের বিপক্ষে গিয়ে প্রার্থী হয়েছেন, অনেকে সব কেন্দ্রে অ্যাজেন্ট দিতে পারবেন কিনা, তা দেখার বিষয়!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৭ই জানুয়ারি। গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নামেন প্রার্থীরা। আগামি ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক