প্রতীক বরাদ্দের দাবীতে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর মুহিব।
প্রতীক বরাদ্দের দাবিতে আন্দোলনে নেমেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মুহিব ও তাঁর কর্মী-সমর্থকরা। পরে বিশ্বনাথ পৌরশহরে গিয়ে মানববন্ধন করেন তারা।
এ মানববন্ধনে বক্তব্য প্রদানকালে (বৃহস্পতিবার) বিকাল পর্যন্ত আল্টিমেটাম দিয়ে মুহিব বলেন- বিকালের মধ্যে প্রতীক বরাদ্দ না দিলে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করা হবে।
এর আগে, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে বহাল থেকে প্রার্থী হওয়ায় যাচাই-বাছাইকালে মুহিবুরের মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা। পরে প্রার্থীরা ফিরে পেতে ইলেকশন কমিশনে গত ১০ ডিসেম্বর আপিল করেন মুহিব। পাঁচ দিন পর আপিলটি খারিজ করে দেয় ইসি।
এরপর প্রার্থিতা ফেরাতে হাইর্কোটের দ্বারস্থ হন মেয়র মুহিব। গত ২০ ডিসেম্বর রিট শুনানির ধার্য্য তারিখে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আমীর উদ্দিন অংশ নিয়ে রিটের বিরোধিতা করেন। পরে বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ ও ইকবাল করিম’র যৌথ বেঞ্চ রিটের আদেশের জন্যে আগামী ২৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেন। কিন্তু এর দুইদিন আগেই ২৪ ডিসেম্বর রিটের আদেশ দেন হাইকোর্ট। কিন্তু প্রার্থীতা ফিরে পেলেও বরাদ্দের আগেই ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনি প্রচারণা শুরুর অভিযোগ উঠে মুহিবুর রহমানের বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে মুহিবকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু এরপরও দমছেন না তিনি। বুধবার (২৭ ডিসেম্বর) তার পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে। নিজেও করেছেন গণসংযোগ তিনি। তাঁর ফেসবুক আইডিতে প্রচারও করেছেন নির্বাচনী প্রচারনাও। মানববন্ধন কর্মসূচিতে মুহিবুর রহমানের সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিবুর রহমান, আব্দুস শহীদ, জাহেদ আহমেদ, মাসুক মিয়া, ফজলু মিয়া, রফিক মিয়া, গিয়াসউদ্দিন, অ্যাডভোকেট সিরাজ মিয়াসহ প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




