উন্নত করা হবে সিলেট-ঢাকা রেল যোগাযোগ: ড. মোমেন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

উন্নত করা হবে সিলেট-ঢাকা রেল যোগাযোগ: ড. মোমেন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ০৫:৪৮:৩১ পূর্বাহ্ন

উন্নত করা হবে সিলেট-ঢাকা রেল যোগাযোগ: ড. মোমেন

কাজিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে ড. এ কে আব্দুল মোমেন।


সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। পাশাপাশি সিলেট-ঢাকা রেল যোগাযোগ উন্নত করা হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, সকাল ১০টায় প্রচারণা শুরু করেন মোমেন। এসময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ড. মোমেন ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তা বাস্তবায়ন করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক