জকিগঞ্জে হুছামুদ্দীন চৌধুরীকে সমর্থন জানিয়ে উপজেলা ছাত্রলীগের মিছিল।
সিলেট-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে সমর্থন জানিয়ে জকিগঞ্জ পৌরশহরে মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ ও সাধারণ সম্পাদক আতিকুল আলমের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কেটলি মার্কায় সমর্থন জানিয়ে আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে মাওলানা মো হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে বিজয়ী করতে সর্বস্থরের ছাত্রলীগ নেতাকর্মীকে আহবান জানান।
এসময় জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও তৃণমুল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের প্রকাশ্য সমর্থন ও গণসংযোগে জকিগঞ্জ-কানাইঘাটের ভোটের চিত্র অনেকটাই পাল্টে যেতে পারে।
জৈন্তাবার্তা/জেএ




