‘মানুষের জন্য সারাজীবন কাজ করে গিয়েছেন ইমরান আহমদ’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

‘মানুষের জন্য সারাজীবন কাজ করে গিয়েছেন ইমরান আহমদ’

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ০৬:৫২:২১ পূর্বাহ্ন

‘মানুষের জন্য সারাজীবন কাজ করে গিয়েছেন ইমরান আহমদ’

মহিলা সমাবেশে মন্ত্রী ইমরান আহমদের সহধর্মিণী ড. নাসরিন আহমদ।


গণমানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে জৈন্তাপুরের আপামর জনসাধারণের পাশে থেকে তাদের মৌলিক অধিকার বাস্তবায়নে সারা জীবন কাজ করে গিয়েছেন ইমরান আহমদ। 

একে একে ছয়বার জৈন্তাপুরের জনপদের মানুষের ভালোবাসা পেয়ে তিনি মহান সংসদে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট -৪ আসনের মানুষের কল্যাণমুখী কাজে অংশিদার করতে ইমরান আহমদকে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী বানিয়েছেন। কথাগুলো বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ও ৭১ এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীরমুক্তিযোদ্ধা ড. নাসরিন আহমদ। 

বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) বিকেল তিন ঘটিকায় জৈন্তাপুর লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্হানীয় এলাকাবাসীর আয়োজনে এক মহিলা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত সহস্রাধিক নারীদের উপস্থিতিতে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে ও অধিকার বাস্তবায়নে যুগান্তকারী কাজ করে যাচ্ছেন। সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী নারীরা ফিরে পেয়েছে তাদের সামাজিক মর্যাদা। এখন সমাজের কোন ক্ষেত্রে নারীরা আর পিছিয়ে নেই।

তিনি আরো বলেন, শেখ হাসিনার হাত ধরে বর্তমান সমাজে নারীরা দেশের সর্বক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছে। এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৭ ই জানুয়ারি সকল নারী পুরুষ পরিবারের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি। 

সভায় স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা বেগমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুভাষ দাস বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, মহিলা আওয়ামী লীগ নেত্রী বিনা সরকার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের  সভাপতি জয়মতি রানী, যুবলীগ সদস্য নাসির উদ্দিন রাসেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, নেহাল পাল, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী রিনা বেগম, পিয়ারী বেগম, রিজু বেগম, মালেকা বেগম সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক