বিশ্বনাথে ৩ ডাকাত আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বিশ্বনাথে ৩ ডাকাত আটক

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ০৯:৪৪:৩০ পূর্বাহ্ন

বিশ্বনাথে ৩ ডাকাত আটক

ছবি : নিজস্ব


সিলেটের বিশ্বনাথে বুধবার দিবাগত রাতে পিকআপ ট্রাক ও বিপুল সরঞ্জামসহ ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর গণমাধ্যমকে থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করে।

অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের কালা শাহ মাজারের পাশ থেকে থানার একদল পুলিশ ওই ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- সিলেট শাহপরান থানার দাসপাড়া টিলা বাড়ি গ্রামের মৃত জিয়াউল করে পুত্র এহিয়া আহমদ (২৩), জৈন্তাপুর থানার ঘাটেরচটি গ্রামের মৃত আব্দুল গণির পুত্র দুলাল মিয়া (২৭) ও দক্ষিণ সুরমা থানার কদমতলী পূর্বের বাড়ি স্বর্ণশিখা ১২৭নং বাসার বাসিন্দা রফিক মিয়ার পুত্র শাকিল মিয়া ওরফে সৌখিন (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ‘ডাকাতি ও মাদক’সহ একাধিক মামলা রয়েছে। ডাকাত সদস্যদের গ্রেপ্তারকৃতদের কাছ থেকে থেকে নাম্বার বিহীন একটি পিকআপ ট্রাক, ওয়ারসহ ওয়েলডিং মেশিন ১টি, গ্রান্ডার মেশিন ১টি, ২টি রেঞ্চ, প্লাস কাটার ২টা, স্ক্রু ড্রাইভার ৩টি, ঢালি রেঞ্চ ২টি, রিং রেঞ্চ ১টি, টেষ্টার ১টি, জিআই পাইপ ১টি, স্টীল পাইপ ১টি, গ্রীল বা তালা ভাঙার লোহার রড ৪টি, দা ১টি, রেগার ১টি, চাইনিজ কুড়াল ১টি, তালা কাটার ২টি ও কালো রংয়ের মুখোঁশ ২টি।

ট্রাক ও সরঞ্জামসহ ৩ ডাকাতকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, এঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক