ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাঙালির চিরায়ত সংস্কৃতি গ্রামীন ঐতিহ্যবাহী রুটপিঠা উৎসব করা হয়েছে। কালের আবর্তে এই পিঠা উৎসব হারিয়ে যেতে বসেছে। আগেকার সময় শীতের রাতে প্রতিটা গ্রামের খলায় খলায় আমন ধান কাটা শেষে রুটপিঠা উৎসব হতো। বর্তমানে এগুলো স্বপ্নের মতোই মনে হয়।
গোয়াইনঘাটের এ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ও স্মৃতি ধরে রাখতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের যুবলীগ নেতা মাসুক আহমদের উদ্দ্যোগে নিজ বাড়ীর আমন ধানের খলায় ঘরোয়া পরিবেশে ঐতিহ্যবাহী এই রুটপিঠা উৎসবের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর রাত ৯টায় অনুষ্ঠিত ব্যতিক্রমী এই উৎসবে গ্রামের সর্বস্থরের মানুষ অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী গ্রামীন সংস্কৃতির অন্যতম এই রুট পিঠার সাথে আগামী প্রজন্মকে পররিচয় করিয়ে দিতে তার এই আয়োজন।উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন যুবলীগ নেতা শাহাব উদ্দিন, আলাউদ্দিন ও জিয়াউল হাসানসহ অনেকে।
এম সি




