আজ ও কাল সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

আজ ও কাল সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ১০:০২:৪২ পূর্বাহ্ন

আজ ও কাল সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রতিকী ছবি


সিলেটের কয়েকটি এলাকায় আজ শুক্রবার সাড়ে চার ঘণ্টা ও আগামীকাম শনিবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১১ নয়াসড়ক ফিডার ১১ কেভি কালীঘাট ফিডারের আওতাধীন কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, মাছিমপুর, ছড়ারপর, আমজাদ আলী রোড, কালীঘাট, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলো রোড ও তৎসংলগ্ন আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

এ ছাড়া আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন উপশহর ব্লক-ডি, এইচ, আই, জে, ই, এফ, জি, সাদাটিকর, মেন্দিবাগ, শাপলাবাগ, মীরাপাড়া এবং আশপাশের এলাকায় ফিডারের উন্নয়নকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক