সিলেট বিভাগের ১৯ আসনে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিলেট বিভাগের ১৯ আসনে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০৫:১৬:০৪ পূর্বাহ্ন

সিলেট বিভাগের ১৯ আসনে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেট বিভাগের ১৯ আসনে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন।


যেকোনো ধরনের নির্বাচনী সংঘাত ও সহিংতা রোধে সারা দেশের মতো সিলেটেও বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে সিলেট বিভাগের ১৯টি আসনে মোট ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তার মধ্যে সিলেট জেলার ছয়টি আসনে মোতায়েন করা হয়েছে ২৯ প্লাটুন বিজিবি। যেকোনো সহিংস পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে বলে সিলেট বিজিবি সূত্রে জানা যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট বিভাগের চার জেলায় মোতায়েন করা হয়েছে মোট ৮৯ প্লাটুন বিজিবি।সিলেট বিভাগের মধ্যে সিলেট মহানগরসহ পুরো জেলায় মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি সদস্য। এছাড়া সুনামগঞ্জে ১৯ প্লাটুন, মৌলভীবাজারে ২৩ প্লাটুন ও হবিগঞ্জে ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। প্রতি প্লাটুনে ২০ জন বিজিবি সদস্য থাকেন বলে জানা যায়।

উল্লেখ্য, শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সিলেটসহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক