সিলেট-৩ আসনে ডা. দুলাল'কে নির্বাচিত করুন: শফি চৌধুরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সিলেট-৩ আসনে ডা. দুলাল'কে নির্বাচিত করুন: শফি চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০৬:২৬:১৩ পূর্বাহ্ন

সিলেট-৩ আসনে ডা. দুলাল'কে নির্বাচিত করুন: শফি চৌধুরী


জাতীয় সংসদের সিলেট-৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ আসনের সাবেক এমপি শফি এ চৌধুরী এক বিবৃতিতে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এহতেশামুল হক চৌধুরী দুলালকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে ৩ উপজেলা বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শফি এ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সিলেটের সম্ভ্রান্ত এক পরিবারের সুসন্তান ডাক্তার দুলাল। দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন বি এম এর কেন্দ্রীয় মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আজীবন আওয়ামী রাজনীতির ধারক বাহক।

তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে সব সময় সক্রিয় থেকে তিনি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এই ৩ উপজেলাবাসী একজন যোগ্য মানবতার সেবক পাবে। ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল ইতোমধ্যে সেই যোগ্যতার প্রমাণ দিয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আসছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে অজ্ঞাত কারণে তাকে সেই মনোনয়ন দেওয়া হয়নি। বর্তমান সরকারের নীতি নির্ধারক মহলের সবুজ সংকেত পেয়েই তিনি নির্বাচনের মাঠে রয়েছেন। আমি আশা করি তিনি জয় নিয়েই ঘরে ফিরবেন।

শফি চৌধুরী বলেন, বিগত দুই মেয়াদে আমি সংসদ সদস্য থাকা কালে এই অঞ্চলের মানুষের শিক্ষা চিকিৎসা যোগাযোগ সহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছি যার সাক্ষী এই অঞ্চলের মানুষ। দুলাল নির্বাচিত হলে সে পথ দিয়েই হাঁটবেন।

তিনি আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে ডাক্তার এহতেশামুল হক চৌধুরী দুলালকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে তিন উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক