সিলেট বিএনপির লিফলেট বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সিলেট বিএনপির লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০৭:৫৯:২৫ পূর্বাহ্ন

সিলেট বিএনপির লিফলেট বিতরণ

সিলেট বিএনপির লিফলেট বিতরণ।


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, এই আন্দোলন দেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের। দেশে এক তরফা নির্বাচনের নামে জনগনের সাথে তামাশা চলছে।

শুক্রবার বাদ জুমআ'হ নগরীর মিরাবাজার এলাকায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে চলমান অসহযোগ আন্দোলনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।


এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল আহাদ থান জামাল, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডাঃ নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ তথ্য ও গবেষনা সম্পাদক আকবর হোসেন, বোরহান উদ্দিন , রাসেল আহমদ, আং রাজ্জাক , রাহাত আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক